বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরর জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ৬১ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২৩ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ২১ টাকা ১০ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৭১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *