বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
এক্সক্লুসিভ

৩২১ কোম্পানির দরপতনে প্রধান সূচক কমলো ৭১ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৭ মার্চ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা।

আজ দিনে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, দর কমেছে ৩২১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *