সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৪ এপ্রিল) মালেক স্পিনিংয়ের ২০ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকসের আজ ১৮ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেন সন এবং ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *