রবিবার, জুলাই ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধাবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৬ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, পপুলার লাইফ ও ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড। আজ এই তিন প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা ২০ হাজার টাকার।

জানা গেছে, এই তিন প্রতিষ্ঠানের মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা, পপুলার লাইফের ১ কোটি ৭৮ লাখ টাকা এবং ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *