বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড । কোম্পানিটির আজ ৪২ কোটি ৯২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার টাকার।

৩৫ কোটি ১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, কহিনুর কেমিক্যাল, আইটি কনসালটান্টস এবং বীচ হ্যাচারি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *