বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে বিমা খাতের দুই কোম্পানি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১৯৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিমা খাতে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১২ মে)পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর। ফলে যৌথভাবে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এই দুই কোম্পানি।

দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বাড়ায় তালিকার চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

রবিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইলক্রাফট এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *