বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় ২৭৮ কোম্পানির দরপতন, সূচক কমলো ৪৬ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৭৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক কমেছে ৪৬ পয়েন্টের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৯ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩১মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৮৩ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৬ ও ১৮৪১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *