সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৬৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘বি’ ক্যাটাগরির খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (০৮ জুলাই) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গোল্ডেন সনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্লোভাল হেভি কেমিক্যালস লিমিটেড।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল এবং আফতাব অটো লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *