শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে।

বুধবার (০৭ আগস্ট) আইভিএসিএস তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানায়।

ওয়েবসাইটে জানানো হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *