সোনালী আঁশের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা দিয়েছিলো। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ।
