বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে ৩ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ডিভিডেন্ড এবং ইপিএস ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলোঃ ইস্টার্ন হাউজিং, কনফিডেন্স সিমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসে লিমিটেড (আইএলএফএসএল)

ইস্টার্ন হাউজিং

কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।

কনফিডেন্স সিমেন্ট

কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসে লিমিটেড

কোম্পানিটির বোর্ড সভা আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *