বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর,২০২৩ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আগামীকাল থেকে কার্যকর হবে।

এদিকে ৩১ ডিসেম্বর,২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ পাঠিয়েছে রূপালী ব্যাংক। সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে এ লভ্যাংশ পাঠানো হয়। আজ ডিএসইতে এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *