বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ১২৩ কোটি টাকা

প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৩ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৬ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিটে পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে। আর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮০ পয়েন্ট কমেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *