বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো আইসক্রিম, ব্যাংক এশিয়া, বেক্সিমকো, কন্টিনেন্টাল ইন্সুরেন্স এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদে ন হয়েছে।
ব্যাংক এশিয়ার ২ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৮ লাখ ৩৫ হাজার টাকা এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৭৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *