সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

বিদায়ী সপ্তাহে সমতা লেদারের সর্বোচ্চ দরপতন

সমাপ্ত সপ্তাহে (১৮জুন-২২জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৬.৮১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৫ লাখ ৬ হাজার টাকা।

অ্যাপেক্স ট্যানারি লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৫.২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২০ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে ১ কোটি ৪ লাখ ৮০০ টাকা।

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ৩.৪০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যাডভেন্ট ফার্মা, নিটল ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *