শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সমাপ্ত সপ্তাহে (১৮জুন-২২জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  দর বাড়ার শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩০ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৮ লাখ ২১ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটিরসর্বোচ্চ দর বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৫.১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯০ লাখ ১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি, বিডি থাই অ্যালুমিনিয়াম, মাইডাস ফাইন্যান্সিং, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও জাহিন স্পিনিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *