বুধবার, আগস্ট ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডিভিডেন্ড ঘোষণা করেছে সাইফ পাওয়ার

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
একইসঙ্গে গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে কোম্পানিটি। আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৩১ পয়সা।
এছাড়া ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৬ আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ০১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির ২০ এবং ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *