বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি ইফাদ অটোস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস পিএলসির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কিন্তু লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে লভ্যাংশ প্রদানে এ তারিখটি প্রযোজ্য হবে না। কমিশন থেকে অনুমতি পাওয়ার পরে আরেকটি রেকর্ড তারিখ ঘোষণা করবে কোম্পানিটি।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *