মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

সম্পদ পুর্নমূল্যায়ন করেছে ইনডেক্স অ্যাগ্রো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রোর পরিচালনা পর্ষদ বিদ্যামান সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গতকাল ২৫ জুন (রোববার) ৩১ মার্চ,২০২৩ আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন তৈরী করেছে মাহফেল হক অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টস।

কোম্পানিটির আবাসিক এবং শিল্প কারখানার জমির মূল্য ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯৩১ টাকা। পুর্নমূল্যায়নের পর জমির মূল্য দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এতে কোম্পানিটির মূল্য সমন্বয় হয়েছে ৪৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৫৭০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *