বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সাউথইস্ট ব্যাংক এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংকের মধ্যে ব্যবসায়িক সভা

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক পিএলসি, বাহরাইনের মধ্যে একটি ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়, উভয় ব্যাংকের মধ্যে বর্তমান সম্পর্ক, ভবিষ্যত পারস্পরিক সহযোগিতা বহুমুখীকরণ এবং ব্যবসায়িক উন্নয়নের সুযোগসমূহ নিয়ে আলোচনা হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসাইন এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংকের ইউরোপ হোলসেল ব্যাংকিংয়ের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ফাওয়াজ হামিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

এছাড়াও সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এবিসি ইন্টারন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *