বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

যমুনা অয়েলের ১৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
রবিবার (০১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা । আগের বছর শেয়ার প্রতি ৩০ টাকা ৮৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৮ টাকা ৬১ পয়সা। যা গত বছর ছিলো ২০৫ টাকা ৪৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ০৮ ফেব্রুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *