বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ার হস্তান্তর হবে পপুলার লাইফের মৃত উদ্যোক্তার

পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান মৃত হাসান আহমেদের নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে এ শেয়ার হস্তান্তর করা হবে।
জানা গেছে, ২০২২ সালের ২৪ জানুয়ারিতে হাসান আহমেদ ইন্তেকাল করেছেন। তার নামে কোম্পানিটির ৩৮ লাখ ৫৩ হাজার ৫৫৪ টি শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *