বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে স্যালভো কেমিক্যাল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১২৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (৯ ডিসেম্বর) স্যালভো কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ.আর. টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৮৬ শতাংশ। আর ৮০ পয়সা বা ৬ দশমিক ৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্রাগণ সোয়েটার।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিএন্ডএ টেক্সটাইলের ৫ দশমিক ৭৬ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৫ দশমিক ৪৯ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, এনার্জিপ্যাকের ৩ দশমিক ৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪ দশমিক ৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩ দশমিক ৭৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৩ দশমিক ৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *