সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন হারভেস্ট এগ্রো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৯৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ ডিসেম্বর) গোল্ডেন হারভেস্ট এগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২০ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। আর ১ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৭ দশমিক ০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৪৫ শতাংশ, বিবিএসের ৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩ দশমিক ৫৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩ দশমিক ৫৫ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *