রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৪ লাখ ১৩ হাজার টাকার। ১০ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাইন ফুডস, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক এবং উত্তরা ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *