বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২২৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৫৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উসমানীয়া গ্লাসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৩৬ শতাংশ। আর ৪৯ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৯২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেনউইক যজ্ঞেস্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা কনডেন্সড মিল্ক’র ৬ দশমিক ২২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬ দশমিক ২১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩ দশমিক ৮৪ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩ দশমিক ৬৯ শতাংশ, এপেক্স ট্যানারির ৩ দশমিক ৪৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ১২ শতাংশ এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ১১ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *