মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন বেড়েছে ৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে । তবে টাকা অংকে লেনদেন বেড়েছে ৮ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৬ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ১ পয়েন্ট কমে এবং ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ২১৯১ ও ১৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৯০ কোটি ৬৯ লাখ  টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮ কোটি ৫৬ লাখ  টাকা।

ডিএসইতে মোট ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৫ কোম্পানির। দরপতন হয়েছে ১১৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *