বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের লেনদেন আগামীকাল ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার এর আগে ১৩ জানুয়ারি, ২০২৫ তারিখ সোমবার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ বুধবার স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।
