বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রেনাটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি রেনাটা পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৬৪ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৭ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ৮৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৬ টাকা ৫৭ পয়সা আয় হয়েছিল।
সর্বশেষ হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৬০ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮০ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯৭ টাকা ২৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *