বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠান গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, আমান ফিড, আমান কটন ফেব্রিক্স, গোল্ডেন হারভেস্ট এগ্রো, সিলভা ফার্মা এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য শাইনপুকুর সিরামিক ২ শতাংশ নগদ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ৩ শতাংশ নগদ, আমান ফিড ১০ শতাংশ নগদ, আমান কটন ১০ শতাংশ নগদ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ১ শতাংশ নগদ, সিলভা ফার্মা ১ শতাংশ নগদ, নাভানা ফার্মা ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *