বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

 সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, রেনাটা , বিচ হ্যাচারি এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির ৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৬০ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনাটা ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারি ১ কোটি ৬১ লাখ এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *