সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২ মার্চ থেকে ৬ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ৮ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয় এবং বীচ হ্যাচারি লিমিটেডের প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিক্স, আল-হাজ্ব টেক্সটাইল, লাভেলো, রবি আজিয়াটা, কেডিএস এক্সেসরিস, ফু-ওয়াং ফুডস এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।
