বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহে চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
আমরা টেকনোলজিস: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (NCR) দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এ্যাপেক্স ট্যানারি লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এ+” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অগ্রণী ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং WASO ক্রেডিট রেটিং কোম্পানি (BD) লিমিটেড দীর্ঘমেয়াদী “এএ+” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির ক্রেডিট রেটিং WASO ক্রেডিট রেটিং কোম্পানি (BD) লিমিটেড দীর্ঘমেয়াদী “বিবি+” এবং স্বল্পমেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *