শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

বিদায়ী সপ্তাহে (১৬ মার্চ-২০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪০ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড । সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০৪ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, উত্তরা ব্যাংক, ফু ওয়াং ফুডস, বিডি থাই, বিচ হ্যাচারি এবং লাভেলো ইইসক্রিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *