রবিবার, জুলাই ১৯, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বাটা সু’র চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। যার পুরোটাই নগদ লভ্যাংশ।।

মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি (ইপিএস) ছিল ২৯ টাকা ৩১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২০ টাকা ২২ পয়সা।

আগামী ২৬ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *