বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

নানা সমস্যায় জর্জরিত পুঁজিবাজারে আস্থাহীনতা প্রকট

নানা সমস্যায় জর্জরিত পুঁজিবাজারে আস্থাহীনতা প্রকট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে ৪৬ পয়েন্টের বেশি। অন্যদিকে শেয়ারদর কমেছে তিন শতাধিক কোম্পানির। বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বলছে রাশেদ মাকসুদ কমিশনে আস্থাহীনতায় পুঁজিবাজারে বড় পতন হয়েছে। রাশেদ মাকসুদের প্রতি আস্থাহীনতায় ধারাবাহিক পতনের বৃত্তে আটকে আছে দেশের পুঁজিবাজার। বর্তমান কমিশনের যোগ্যতা নিয়ে শেয়ারবাজারের সব মহলেই প্রশ্ন উঠেছে। তাদের এই বাজার নিয়ে কোন জ্ঞান নেই বলে দাবি করে আসছে বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১৩ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দর পতনের মুখে পড়ে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। সর্বশেষ খবর পেতে পুঁজিবাজার প্রেস.কম
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ১০ পয়েন্ট কমে ১০৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৭৯৮ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৩৪৩ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৪ কোটি ০৯ লাখ ৮৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির, বিপরীতে ৩০৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *