বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজার নিয়ে ষড়যন্ত্রকারী নাহিদের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

পুঁজিবাজার প্রেস.কম : স্বৈরশাসক আওয়ামীলীগের অনেক সুযোগ-সুবিধা ভোগ করে এখনো বহাল তবিয়তে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন। যে কারনে কাউকে তোয়াক্কা না করার মনোভাব বর্তমান সরকারের সময়ও ছিল। একইসঙ্গে বজায় রয়েছে আওয়ামীলীগের ষড়যন্ত্র তত্ত্বের নীতি। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজার নিয়ে ষড়যন্ত্র শুরু করেন নাহিদ। তবে এবার তার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এলক্ষ্যে সহকারী পরিচালক মো. রুবেল হাসানকে নিয়োগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুবেল হাসান নাহিদ হাসান অনুসন্ধান করে দিয়েছেন। যার ধারাবাহিকতায় সাধারন বীমা কর্পোরেশন নাহিদ ও তার পরিবারের সদস্যদের নামে কোন প্রিমিয়াম ক্রয় করা আছে কিনা, তা জানতে চেয়ে বীমা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছেন।

আরও পড়ুন…

বিএসইসির বিতর্কিত নিয়োগ দেওয়া নাহিদের ডিএসই থেকে পদত্যাগ

ড. নাহিদ আওয়ামী লীগ সরকারের অন্যতম সুবিধাভোগী। যিনি আওয়ামী সরকারের পতনের পরে শেয়ারবাজার নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নাম ভাঙ্গিয়ে বিএসইসি সাবেক কমিশনার ড. তারিকুজ্জামানকে পদত্যাগে চাপ দিয়েছিলেন। ওইসময় তিনি ফোন করে ড. তারিকুজ্জামানকে পদত্যাগ করতে বলেন। এ সময় তিনি বলেছিলেন, ড. সালেহউদ্দিন তাকে দ্রুত ইমেইলে পদত্যাগপত্র পাঠাতে বলেছেন। কিন্তু অর্থ উপদেষ্টার দপ্তর সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছিল, এ ধরনের কথা তিনি বলেননি। অতিরিক্ত সচিবের এ ধরনের কাণ্ডে বিস্ময় প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এছাড়াও কমিশনার তারিকুজ্জামানের পদত্যাগ চেয়ে অর্থ উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের নাম করে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে কারও স্বাক্ষর নেই। এক্ষেত্রে নাহিদ ছাত্রদেরকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *