বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি

সূত্র মতে, কোম্পানি দুটি সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে প্রগতি ইন্স্যুরেন্স ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এ মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর মার্কেন্টাইল ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর বাকি ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *