ওয়ান ব্যাংক লিঃ এর লভ্যাংশ না দেওয়া বাংলাদেশের পূঁজিবাজারের জন্য হতাশাজনক
ওয়ান ব্যাংক লিঃ একটি প্রতিষ্ঠিত ব্যাংক। বিগত বছরগুলিতে ব্যাংকটি নিয়মিত লভ্যাংশ প্রদান করেছে। বর্তমান ২০২৪ সালের চুড়ান্ত হিসাব মোতাবেক শেয়ার প্রতি আয় ১.২৪ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২২.৪৩ টাকা। ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রথম কোয়াটারে শেয়ার প্রতি আয় .৬১ টাকা। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১০৬৫৮ কোটি টাকা। যার মধ্যে পরিচালকদের শেয়ার ৩০.৯৪ শতাংশ। বাকী শেয়ার প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের। ব্যাংকটি বিপুল পরিমাণ মুনাফা করা সত্বেও সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান না করা অত্যান্ত দুঃখ এবং হতাশাজনক।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালক ও কর্মকর্তাগণ বিপুল পরিমাণ আর্থীক সুযোগ সুবিধা গ্রহন করে থাকে। অথচ সাধারণ বিনিয়োগকারী সামান্য লাভের আশায় বিনিয়োগ করে, বছর শেষে গুড়ে বালি হয়ে যায়। তাছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়।
