সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ০৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৩০ পয়সা।

আগামী ১৬ সেপ্টেম্বর সকাল টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *