বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে মাত্র ৫ কোটি ৭০ লাখ টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (৩জুন)২২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৭ লাখ ৬৩ হাজার ১০৮ টি শেয়ার ৩২ বার হাত বদলের মাধ্যমে ৫ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সবচেয়ে বেশি ১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রীমের ১ কোটি ১৪ লাখ টাকার ও ফাইন ফুডসের ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *