বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে লাভেলো

পুঁজিবাজার প্রেস.কম ::সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকার। ১৩ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাব, সি পার্ল বিচ, ইস্টার্ন লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিক্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং খান ব্রাদাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *