মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ইস্টার্ন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসি ‌গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ২ টাকা ০২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৭১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *