বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
এক্সক্লুসিভ

এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস.কম :পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা। গত বছর একই সময়ে ০৪ পয়সা আয় হয়েছিল।স্টক ব্রোকারেজ পরিষেবা
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১২ টাকা ৩৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *