রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ন্যাশনাল টি: শ্রমিকদের বেতন নেই, পরিচালকের সুবিধা দ্বিগুণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা লঙ্ঘন করে রাইটস ইস্যুর তহবিল থেকে ২৯ কোটি টাকা খরচ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)। একই সময়ে চা বাগানের শ্রমিকদের প্রায় ১৭ সপ্তাহের এবং কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাসের বেতন বকেয়া থাকলেও, কোম্পানিটির পরিচালনা পর্ষদ নিজেদের সভা ফি দ্বিগুণ করেছে এবং চেয়ারম্যানকে স্থায়ী উচ্চ সম্মানী দিয়েছে।
কোম্পানিটি গত এক বছর ধরে কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় সাধারণ বিনিয়োগকারীদের অন্ধকারে রাখা হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর বিএসইসি এক চিঠিতে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছিল, সরকারের ৫১ শতাংশ শেয়ারহোল্ডিং নিশ্চিত না হওয়া পর্যন্ত রাইটস ইস্যুর অর্থ খরচ করা যাবে না। তবে এই নির্দেশনার সরাসরি অবাধ্যতা করে চলতি বছরের জুলাইয়ে কোম্পানিটি গোপনে এই তহবিল থেকে ২৯ কোটি টাকা খরচ করেছে, যা ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *