রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মা, সামিট এলায়েন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, খান ব্রাদার্স এবং জেনেক্স ইনফোসিস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *