রবিবার, মে ৩১, ২০২৬
প্রাইস সেনসিটিভ ইনফর্মেশন

ইসলামি কমার্শিয়াল ইনস্যুরেন্স এর তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৮-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৮-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ৬১ পয়সা ছিল।

সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৬৩ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১০ পয়সা আর গত বছরের একই সময় ছিল টাকা. ৬২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *