ডিএসইতে শুরুর দুই ঘণ্টায় ২৫১ কোটি টাকা লেনদেন
সূত্র মতে, মঙ্গলবার (১ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৫ পয়েন্টে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৫১ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭২ ও ২১৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এসময় ডিএসইতে ২৫১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টি কোম্পানির শেয়ারের।
