মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

আগামীকাল ১১ কোম্পানির স্পটে লেনদেন শুরু

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির লেনদেন ২ কার্যদিবস (১২-১৩ নভেম্বর) স্পট মার্কেটে হবে। ওই ২ দিন কোম্পানিগুলোর শেয়ার শুধুমাত্র ম্যাচিউরড বা নগদ অর্থ দিয়ে কেনা যাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে – স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, শার্প ইন্ড্রাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, ন্যাশনাল পলিমার, মীর আখতার, খান ব্রাদার্স, আইটিসি, শাইন পুকুর সিরামিকস, ক্রাউন সিমেন্ট ও বিকন ফার্মা।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষে ১৬ নভেম্বর রেকর্ড ডেট পূর্বনির্ধরিত রয়েছে। ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *