শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিকে প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজীবাজার পাওয়ার কোং লিমিটেড চলতি হিসাববছরের (২০২৫-২৬) প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১২ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা।
এ সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি কার্যকর নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল মাইনাস ১ টাকা ১৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ১৫ পয়সা।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৬ পয়সা।
